বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

আফিল গেটে ট্রেনে কাঁটাপড়ে মটরসাইকেল আরোহীর মৃত্যু

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৮-২৯ ২১:৫৪:৪৬

ফুলবাড়ীগেট  প্রতিনিধি  ঃ খানজাহান আলী থানার আফিলগেট রেলক্রসিং এ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। স্থানিয়রা জানান আফিল গেট রেল ক্রসিং এ খুলনা থেকে সৈয়দপুর গামী রূপসা ট্রেন এর সাথে মাগুরা শালিকা নিবাসী বিজয় সরকার (৩৫) মোটরসাইকেল (মাগুরা হ-১২ ৯২ ৮৪) নিয়ে পার হওয়ার সময় ট্রেনের সাথে দুর্ঘটনা ঘটে এবং ঘটনা স্থলে বিজয় সরকার মৃত্যুবরণ করে। পরে খবর পেয়ে রেলওয়ে ও সিআইডি পুলিশ ঘটনা স্থানে আসে । বিজয় সরকার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে  চাকুরী করেন বলে জানা যায়। 

 


এ জাতীয় আরো খবর