শনিবার, মে ২, ২০২৬

র ফি কু ল ই স লা ম

  • তারুণ্যের জয়গান
  • ২০২৪-০৮-২৮ ১৪:১৩:১২

এখন শ্রাবণ মাস কি দারুণ উপহাস 
বর্ষার বদলে ঝরে  রক্ত ঝরার উচ্ছ্বাস 
বন্ধ রয়েছে পাঠ, শূন্য খেলার মাঠ 
তারুণ্যের খুনে রাঙানো রক্তস্নাত ইতিহাস। 
মৃত্যুলালায়িত মহামারী করোনার মতো 
পথের কুকুর গুলো বড়ই নিস্তেজ 
ফেলে যাওয়া পায়ের জুতা পড়ে আছে 
রাত্রির গহ্বর থেকে জয়ী তুমি এলে অবশেষ 
মানুষের দম্ভে কত মায়ের বুক খালি করে গেছে। 
সড়ক মহ্সড়ক  থেকে কথাহীন সময়গুলো 
বিপ্লব সংগ্রামে মুছে গেছে কত প্রজাপতি রঙ 
পথজুড়ে শুয়ে আছে আজও অগ্নিঝরা স্লোগান।
অপেক্ষার সময়ের ওপার থেকে যদি—
দমন পীড়নে ফিরে আসে আবার স্বৈরাচার 
বোধিক্ষেত জুড়ে  জন্মায় যেন এই বাংলায় 
মুগ্ধ আর আবু সাঈদের মতো লক্ষ  রাজাকার।


এ জাতীয় আরো খবর