সোমবার, অক্টোবর ৫, ২০২৬

পঞ্চম দিনে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার খাদ্য সামগ্রি বিতরণ

  • মোঃ আব্দুস সালাম
  • ২০২৪-০৮-২৭ ২১:৫৪:৪৯

আজ ২৭ আগস্ট রোজ মঙ্গলবার বিকেলে পঞ্চম দিনের মত  নিরাপদ সড়ক চাই ( নিসচা)  কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে দেশ ও প্রবাসের নিসচা উপদেষ্টা বৃন্দ, সদস্য বৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা খাদ্য সামগ্রিক বিতরণ অনুষ্ঠিত হয়।
 কমলগঞ্জ উপজেলা আদমপুর  ইউনিয়নের উওর গ্রামের হিন্দু সম্প্রদায়ের শব্দকর পাড়ায়  বন্যা ক্ষতিগ্রস্ত পানিবন্দী অসহায় লোকদের খাদ্য  সামগ্রী বিতরণ করা হয়। 
এ খাদ্য সামগ্রিক বিতরণ করেন নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখা সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম, নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার পৃষ্ঠা পোষক শমসের মুন্না সহ অন্য সদস্য বৃন্দ। 
এ খাদ্য সামগ্রিক বিতরণ আর্থিক ভাবে  যাহারা সহযোগিতা করেছে সবাই কে নিসচা কমলগঞ্জ শাখার সভাপতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আল্লাহ  এ দান কে কবুল করুন এ দোয়া করিছি নিসচা পরিবার এর পক্ষ থেকে।
নিসচা কমলগঞ্জ উপজেলা শাখা আগামীকাল ও খাদ্য সামগ্রিক বিতরণ করবে, কেউ যদি নিসচা কমলগঞ্জ শাখার সাথে খাদ্য সামগ্রিক বিতরণ এ সহযোগিতা করতে চান তা হলে নিসচা কমলগঞ্জ শাখার  সভাপতি সাথে যোগাযোগ করবেন।আসুন আমরা সবাই বন্যা ক্ষতিগ্রস্ত পানিবন্দী লোকদেরকে সহযোগিতায় এগিয়ে আসি।


এ জাতীয় আরো খবর