নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে পানিবন্দী অসহায় লোকদের খাদ্য সামগ্রী বিতরণ
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৪-০৮-২৫ ০০:০৬:৪৩
- Print
আজ ২য় দিনের মত নিরাপদ সড়ক চাই ( নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলা পতনউষা ইউনিয়ন এর রাজদীঘির পার এলাকায় বন্যা ক্ষতিগ্রস্ত পানিবন্দী অসহায় লোকদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে এ সময় আর উপস্থিত ছিলেন নিসচা সাধারণ সম্পাদক এ এস এম কাইয়ুম, উপজেলা কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম সজিব, নিসচা শুভাকাঙ্ক্ষী জুয়েল আহমদ, মোঃ নুরুল ইসলাম সহ অন্য সদস্য বৃন্দ।
এ খাদ্য সামগ্রিক বিতরণ আর্থিক ভাবে যাহারা সহযোগিতা করেছে সবাই কে অনেক ধন্যবাদ বিশেষ করে নিসচা সম্মানিত উপদেষ্টা বৃন্দ ও নিসচা কার্যকর সদস্য
বৃন্দ আর্থিকভাবে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ আপনাদের এ দান কে কবুল করুন।
নিসচা কমলগঞ্জ উপজেলা শাখা আগামীকাল ও খাদ্য সামগ্রিক বিতরণ করবে, কেউ যদি আমাদের সাথে সহযোগিতা তাকতে চাই তা হলে আমার সাথে যোগাযোগ করবেন।