মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ঢাকায় পরিবেশ-বান্ধব,চাঁদাবাজিমুক্ত ও জনকল্যানমূলক সড়ক ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-২৪ ২৩:০৪:৫৫

আজ শনিবার বিকেলে রাজধানীর রমনায় ইউনিক হাইটসে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রাজধানী ঢাকায় পরিবেশ-বান্ধব, চাঁদাবাজিমুক্ত ও জনকল্যানমূলক সড়ক ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন  ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক সাইফুল আলম।
 এসময় তিনি বলেন, সড়ক পরিবহন মালিক সমিতির  নেতৃত্বে যানবাহনের চাঁদাবাজি বন্ধ ও যাত্রীবান্ধব পরিবহন সেবা নিশ্চিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।সড়ক দূর্ঘটনা কমিয়ে আনার চেষ্টা অব্যাহত রাখতে হবে জানান তিনি। 
মালিক-শ্রমিক প্রশাসন সর্বোপরি ছাত্র-জনতাকে স¤পৃক্ত করে যাত্রী জনকল্যানমুখী নিরাপদ সড়ক গড়ার প্রত্যয় ব্যক্ত করে সকল টার্মিনালে শ্রমিকদের কাউন্সিলিং সভা করার ব্যবস্থা করা।চাদামুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার আহবান জানান।


এ জাতীয় আরো খবর