বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ফুলবাড়ীগেট এম কে ল্যাবের পরিচালকের মতমিনিময় সভা অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৮-২৪ ২২:৫০:০১

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ  খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট এম কে ল্যাবে গত ১৫ আগষ্ট একটি কুচক্রি মহল হামলা করে এমকে ল্যাবের স্বত্তাধীকারী শিশির বরকে লাঞ্চিত করে কিছু মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় যোগিপোল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও যুবদল নেতা গোলাম কিবরিয়াকে জড়িয়ে একটি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছেন গোলাম কিবরিয়া।এ ঘটনায় এমকে ল্যাবের স্বত্তাধীকারী শিশির বর বলেন ঘটনার সময় গোলাম কিবরিয়া ছিলোনা। এ ঘটনা জানতে পেরে সে ঘটনাস্থলে সন্ধার পর এসে শিশির বর এর সাথে বিষয়টি জানার পর ঘটনার সাথে জড়িতদের খুজে বের করে তার খোয়া যাওয়া মালামাল ফেরত দেওয়ার আশ^াস দেন। 
উক্ত ঘটনাকে কেন্দ্র করে একটি মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। শনিবার বিকাল ৫ টায় নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়কালে বলেন এমকে ল্যাব এর স্বত্তাধীকারী দির্ঘ প্রায় ২০ বছর যাবত অত্যন্ত সুনামের সাথে সেবা করে আসছে। এ প্রতিষ্ঠানটি যাতে আগামিতে ভালোভাবে পরিচালনা করতে পারেন এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যাযের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

 


এ জাতীয় আরো খবর