মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সড়কপাশের পুকুরে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে ট্রাকের ছাদে থাকা দুই শ্রমিক নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৮-২৩ ১৯:০৬:০৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার  শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে শাহাবাজপুরের পিরোজপুর মোড় থেকে পাশের শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়নের বারিকবাজারগামী আঞ্চলিক সড়কে ‘আকিজ’ ব্রান্ডের সিমেন্ট বোঝ্ইা একটি ট্রাক পিচ্ছিল সড়কে উল্টে পাশের একটি পুকুরে পড়ে ট্রাকের নীচে চাপা পড়ে ট্রাকের  উপরে থাকা দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন ট্রাকের ছাদে থাকা অন্তত: আরও ৪ শ্রমিক। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। নিহতররা হলেন পিরোজপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মো. ফানু(৫২) ও একই গ্রামের হেরাসউদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক ওরফে খুদু (৫০)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার(২৩ আগষ্ট) সকাল সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ঘটনার পরপরই স্থানীয়রা,পুলিশ, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করে। ট্রাকটি আনলোড করে পুকুরেই সোজা করা হয়। ট্রাকের নীচ থেকে বের করা হয় মরদেহ দু’টি। এদিকে ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। তাদের আটকে অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি। 
 

 


এ জাতীয় আরো খবর