বুধবার, আগস্ট ২৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আমপাড়ার সময় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৮-২৩ ০০:২৮:১৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাবলাবোনা গ্রামে একটি আমবাগানে  গাছে উঠে আম পাড়ার সময় অসাবধানতাবশত: গাছ থেকে পড়ে মিঠুন আলী(৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ছোট টাপ্পু গ্রামের সেন্টু আলীর ছেলে। পরিবার ও পুলিশ জানায়, বৃহস্পতিবার(২২ আগষ্ট) সকাল সাড়ে ৭টার দিকে গাছ থেকে পড়ে যাবার পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন,পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থাগ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


এ জাতীয় আরো খবর