কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাথে মতবিনিময় সভা করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠন ।
মঙ্গলবার দুপুরে উপজেলার বসুরহাট নির্ঝর কনভেনশন হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার ,সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন ,বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন,সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন ,
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম,
, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি মমিনুল হক, পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সগির,
কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল ,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদি হাসান টিপু,সদস্য সচিব জাহিদুর রহমান রাজন ,
পৌরসভা যুবদলের আহবায়ক ওবাইদুল হক রাফেল, সদস্য সচিব মাজহারুল হক তৌহিদ,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুদ্দিন হায়দার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতোয়ার হোসেন পাভেল,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এমরান হোসেন সাগর ,সদস্য সচিব নুর উদ্দিন রুবেল,সরকারী মুজিব কলেজ ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সাইমুন প্রমূখ।
এসময় বিএনপি নেতৃবৃন্দ কোম্পানীগঞ্জে বিগত দিনে কাদের মির্জার বিভিন্ন অনিয়মের ফিরিস্তি তুলে ধরে তার বিচার চান।এছাড়াও জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি নামে সংবাদের প্রতিবাদ জানান। এসময় তারা সুন্দর কোম্পানীগঞ্জ গড়ার জন্য সাংবাদিকদের সাহায্য কামনা করেন।