বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে শান্তি সম্প্রীতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ আগষ্ট মঙ্গলবার বেলা ১১ টায় স্বেচ্ছাসেবী কার্যক্রমের অংশ হিসেবে বরগুনা জেলার তালতলী উপজেলার যুব ফোরামের আয়োজনে আরডিএফ প্রশিক্ষণ হলরুমে দেশের বর্তমান পরিস্থিতিতে এলাকায় শান্তি সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকারি কর্মকর্তা ও ধর্মীয় নেতা সহ বিভিন্ন শ্রেনী পেশার নাগরিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তালতলী যুব ফোরামের সদস্য মোঃ লিমন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড ) অমিত দত্ত , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন কুমার বিশ্বাস, তালতলী হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সহ-সভাপতি সুভাষ মিত্র, তালতলী রাখাইন সমাজ উন্নয়ন সোসাইটির সহ সভাপতি মং থিন জো, তালতলী উপজেলা মানবাধিকা কমিশনের সাধারন সম্পাদক নজরুল খান লিটু, তালতলী উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আ: রাজ্জাক, তালতলী উপজেলার ইসলামি আন্দোলন সভাপতি মাওলানা মো: আফজাল হোসাইন, । সভায় বক্তারা উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে সমাজ শান্তি সম্প্রতি ও সহনশীলতা বজায় রাখার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য উপস্থিত সবাই মিলেমিশে কাজ করার অংগীকার করেন। সভায় এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য রাখাইন নেতা মং চিন থান ও মোসা : ডলি বেগম এবং তালতলী যুব ফোরামের ৩০ সদস্য। সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান ও ফিল্ড অফিসার কোহিনুর বেগম। অদ্য ২০ আগষ্ট ২০২৪ ইং তারিখ রোজ মঙ্গলবার বেলা ১১.০০ ঘটিকার সময় স্বেচ্ছাসেবী কার্যক্রমের অংশ হিসেবে তালতলী উপজেলা যুব ফোরামের আয়োজনে আরডিএফ প্রশিক্ষণ হলরুমে দেশের বর্তমান পরিস্থিতিতে এলাকায় শান্তি সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকারি কর্মকর্তা ও ধর্মীয় নেতা সহ বিভিন্ন শ্রেনী পেশার নাগরিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালতলী যুব ফোরামের সদস্য মোঃ লিমন গাজী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অমিত দত্ত, সহকারী কমিশনার ভূমি(এসিল্যান্ড) তালতলী উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক পূজা উদযাপন পরিষদ তালতলী, সুভাষ মিত্র, সহসভাপতি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ তালতলী, মং থিন জো, সহ সভাপতি রাখাইন সমাজ উন্নয়ন সোসাইটি তালতলী, নজরুল খান লিটু, সাধারন সম্পাদক মানবাধিকা কমিশন তালতলী, মাওলানা আ: রাজ্জাক, সভাপতি ইমাম সমিতি তালতলী, মাওলানা মো: আফজাল হোসাইন, সভাপতি ইসলামি আন্দোলন তালতলী। সভায় বক্তারা উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে সমাজ শান্তি সম্প্রতি ও সহনশীলতা বজায় রাখার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য উপস্থিত সবাই মিলেমিশে কাজ করার অংগীকার করেন। সভায় এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য রাখাইন নেতা মং চিন থান ও মোসা : ডলি বেগম এবং তালতলী যুব ফোরামের ৩০ সদস্য। সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান ও ফিল্ড অফিসার কোহিনুর বেগম।