কোম্পানীগঞ্জ প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ,গনতন্ত্রের মাতা ,আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের ও চরপার্বতী ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজন
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার সিরাজপুর ১ নং ওয়ার্ডে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়ীর দরজায় কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতোয়ার হোসেন পাভেলের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হোসেন মোহাম্মদ এরশাদের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিকদার।
বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন,আইনজীবী ব্যারিস্টার আল মাহমুদ মাসুদ,এডভোকেট ইমাম হোসেন কাওসার।