ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খানজাহান আলী থানার শিরোমণি মহিলা গনসেবা সংস্থা কর্তৃক আয়োজিত বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মা সমাবেশ বিকাল ৪ টায় শিরোমণি নিজস্ব কার্যালযয়ে সংস্থার সভাপতি ইয়াসমিন আক্তার সাথীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আকলিমা খাতুন রিমির পরিচালনায় প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী মিহির লাল সরকার। বিশেষ অতিথি ছিলেন গণসেবা সংস্থার নির্বাহী পরিচালক, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, খুলনা বিভাগীয় পরিবেশ রক্ষা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক এস এম বাবুল রেজা, শিরোমণি যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক প্রমি আক্তার লিজা। বক্তৃতা করেন মাস্টার আব্দুস সামাদ, এস এম মাসুম বিল্লাহ, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ লুৎফর রহমান লিটন, মোহাম্মদ রানা, মোহাম্মদ সাগর, আজমল হোসেন, মোহাম্মদ সিয়াম, শেখ শাহজাহান, শেখ ইলিয়াস হোসেন, শেখ আসলাম হোসেন, মোহাম্মদ আবু তালেব শেখ, হুমায়ুন খান, মোঃ চঞ্চল প্রমুখ। সভায় বাল্যবিবাহ রোধে মেয়েদেরকে ১৮ বছরের নিচে ও ছেলেদের ২১ বছরের নিচে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাবেনা বলে বক্তারা তাদের বক্তৃতায় অভিমত ব্যক্ত করেন।