মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চরহাজারীতে বেগম খালেদা জিয়ার জম্মদিন পালিত

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৮-১৬ ১৩:৩৯:০৯
 কোম্পানীগঞ্জ প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জম্মদিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বরনে  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে হাজারীহাট শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার হাজারীহাট বাজারের হাজারীহাট আলিম মাদ্রাসা প্রাঙ্গণে চরহাজারী ইউনিয়ন বিএনপির নেতা আবদুল্লাহ সারওয়ারের সভাপতিত্বে ও  যুবদল নেতা ওমর ফারুক ও নুরল ইসলাম  বাহাদুরের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন৷
বিশেষ অতিথি ছিলেন চরহাজারী ইউনিয়ন বিএনপির সভাপতি নুর নবী বাবুল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ,সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম৷উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক প্রফেসর শেখ সাহাদী ভুঁইয়া বাবু,সাবেক ছাত্রনেতা এডভোকেট কাউসার ইমাম,চরহাজারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন সুমন,চরপার্বতী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাইন উদ্দিন মাসুম প্রমূখ।

এ জাতীয় আরো খবর