শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

তা প সী রা বে য়া আঁ খি

  • 'আমাদের জীবন পাখিদের মতো নয়
  • ২০২৪-০৮-১৫ ২০:০৩:১৮

'আমাদের জীবন পাখিদের মতো নয়
যদি হ’ত
সেই মাঘের নীল আকাশে
(আমি তাকে নিয়ে) একবার ধবলাটের সমুদ্রের দিকে চলতাম,
গাঙশালিখের মতো আমরা দু’টিতে;
আমি কোন এক পাখির জীবনের জন্য অপেক্ষা করছি,
তুমি কোন এক পাখির জীবনের জন্য অপেক্ষা করছো;
হয়তো হাজার হাজার বছর পরে-
মাঘের নীল আকাশে
সমুদ্রের দিকে যখন উড়ে যাবো-
আমাদের মনে হবে
হাজার হাজার বছর আগে আমরা এমন উড়ে যেতে চেয়েছিলাম।'

 


এ জাতীয় আরো খবর