বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশীর মরদেহ ২ দিন পর ফেরৎ দিল বিএসএফ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৮-১৪ ২১:৩৪:৪৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়নপুর ইউনিয়ন ও পাশের জেলার শিবগঞ্জ উপজেলার পাাঁকা ইউনিয়নের মাঝামাঝি  এলাকা দিয়ে বিজিবি’র শিবগঞ্জের ওয়াহেদপুর কোম্পানীর আওতাধীন এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে  ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ১ থেকে ২ কিলোমিটার ভেতরে হাসানপুর এলাকায় প্রবেশের পর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে নিহত মো. আবদুল্লাহ(৩৭) নামে বাংলাদেশীর মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
বিজিবি,পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সূত্রে জানা গেছে,  গত সোমবার(১২ জুলাই) ভোররাতের দিকে গুলির ঘটনার মরদেহ নিয়ে যায় বিএসএফ। এরপর টানা ২দিন বিজিবির অব্যহত চেষ্টার পর বুধবার(১৪ জুলাই) সন্ধ্যায় মরদেহ ফেরৎ দেয় ভারত। নিহত আবদুল্লাহ নারায়নপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ঘোন গ্রামের বাসিন্দা। তবে নদী ভাঙ্গণের কারণে এখন তিনি  পাঁকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণপাঁকা নিশিপাড়া গ্রামে পরিবার নিয়ে বসবাস করেন। তিনি মৃত নজরুল ইসলাম ওরফে চাঁদ ফকিরের ছেলে। জানা গেছে, ৭/৮ জন বাংলাদেশী গরু আনতে পদ্মানদী সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের পর ্িবএসএফ’র নূরপুর চাঁদনীচক ক্যাম্পের সদস্যরা গুলি করে।
সংশ্লিস্ট বিজিবির ৫৩’ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মনির উজ জামান বলেন,গত সোমবাব নিহতের পরিবারের পক্ষ থেকে এ সংক্রান্ত  অভিযোগ পাবার পর বিএসএফ’র সাথে যোগাযোগ করা হয়। অবশেষে  বুধবার সন্ধ্যায় তারা সদর উপজেলার নারায়ানপুর ইউনিয়নের জহুরপুরটেক  সীমান্ত ফাঁড়ির সীমান্ত পিলার নং ১৯/১-১ এলাকায় পতাকা বৈঠকের পর মরদেহ ফেরৎ দেয়।  এ সময় নিহতের পরিবার, সংশ্লিস্ট জনপ্রতিনিধি ও বাংলাদেশী পুলিশ উপস্থিত থেকে ময়নাতদন্ত করা মরদেহ গ্রহণ করে। এসময় ভারতের মুর্শিদাবাদ জেলার সুতি থানার উপ-পরিদর্শক (এসআই) মাসিদুর রহমান,বিজিবি-বিএসএফ সদস্য, নারায়নপুর ইউপি সদস্য আব্দুল আলিম, নিহতের স্থ্রী নিসা আক্তার(৩০), ছোটভাই জাহাঙ্গীর কবির সহ স্বজন ও সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
নারায়নপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন ও ৪ নং ওয়ার্ড সদস্য আব্দুল আলিম বলেন,গত রবিবার দিবাগত গভীর রাতে ঘটনার পর  গত সোমবার সকালে বিষয়টি জানাজানি হয়। নিহতের পরিবারের সদস্যরা তাদের সাথে যোগাযোগ করেন। বিজিবিও এ ব্যাপাওে অব্যহত তৎপরতা চালায় ও  মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে। পাঁকা ইউপির ৩ নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম বলেন, বিজিবি এ ব্যাপারে বিএসএফকে পত্র দেয়। বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক সহ উর্ধতণ কর্মকর্তারা গত সোমবার দুপুর ১২টার দিকে সীমান্ত এলাকায় আসেন। শিবগঞ্জ পুলিশও এ ব্যাপারে খোঁজ নেয়। নিহত আবদুল্লার স্ত্রী,২ ছেলে ও  ১ মেয়ে সহ  ৩টি শিশু সন্তান রয়েছে। বড় সন্তানের বয়স ১০।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) মেহেদি হাসান বলেন, ঘটনার পরপরই বিজিবি পুলিশের সাথে যোগাযোগ করে। মরদেহ ওয়াহেদপুর কোম্পানীর আওতাধীন সদর উপজেলার বিজিবি’র জোহরপুরটেক বিওপিতে হস্তান্তর করা হলেও নিহতের বর্তমান বাসস্থান শিবগঞ্জ থানা এলাকায় হওয়ায় দায়িত্ব পালন করে শিবগঞ্জ পুলিশ। 

 


এ জাতীয় আরো খবর