আজ বুধবার (১৪ই আগষ্ট) সাম্প্রতিক আন্দোলনে গুলি করে ছাত্র-জনতা হত্যায় জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের সিদ্ধান্ত নিয়েছ সরকার। তদন্ত হবে জাতিসংঘের তত্ত্বাবধায়নে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সচিবালয়ে সংবাদ সম্মেলেন এ সব কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করা হবে।
তিনি বলেন, ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে থাকা ও আদেশদাতা ব্যক্তিদেরও বিচারের আওতায় আনা হবে।