বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

জনদাবির মুখে ৩২ বছর পর সেনা হস্তক্ষেপে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল আদায় আপাতত বন্ধ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৮-১৩ ২২:৫৪:১১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দীর্ঘদিনের জনদাবির মুখে নির্মাণের ৩২ বছর পর চাঁপাইনবাবগঞ্জ শহরঘেঁষা  বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর (পুরাতন মহানন্দা সেত-ু১) টোল আদায় আপাতত বন্ধ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার(১৩ আগষ্ট) সকাল টোল আদায় বন্ধ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে.কর্ণেল রাজ, চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক ও  সেতু ইজারাদার হাম্মাদ আলী।
জানা গেছে, এই সেতু টোলমুক্ত করার জেন্য  বিভিন্ন সংগঠন অব্যহত দাবি করে আসছিল। সম্প্রতি অন্তর্বর্তীকালিন সরকার দায়িত্ব নেয়ার পর শিক্ষার্থীরা  এ ব্যাপারে দাবি জানায়। এরই প্রেক্ষিতে গণঅধিকার পরিষদ জেলা শাখা বিষয়টি নিয়ে মঙ্গলবার সকালে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসুচীর ডাক দেয়। বিষয়টি সেনাবাহিনীর নজরে আসে। মঙ্গলবার সকালে সেনাবাহিনী এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। ও একটি দল সেতুর টোল আদায় কার্যক্রম বন্ধ করে ও পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত টোল আদায় কার্যক্রম বন্ধ রাখতে বলে। ফলে টোল আদায় বন্ধ করেন ইজারাদার। এরপর চাঁপাইনবাবগঞ্জস্থ সেনাবাহিনী ক্যাম্পে বিষয়টি নিয়ে আলোচনার জন্য যান চাঁপাইনবাবগঞ্জ সওজ নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক ও ইজারাদার হাম্মাদ আলী।
সেখানে আলোচনার পর প্রকৌশলী ঝিনুক বলেন, দেশের পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত টোল বন্ধ রাখার জন্য নির্দেশণা দিয়েছে সেনাবাহিনী। এজন্য ইজারাদারকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত টোল বন্ধ রাখতে বলা হয়েছে। তিনি আরও বলেন, দেশের পরিস্থিতি বিবেচনায়  আবারও টোল আদায় কার্যক্রম চালু হতে পারে  বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।  এদিকে, মঙ্গলবার সকালে গণঅধিকার পরিষদ কর্মসূচীর প্রস্তুতি নেয়ার সময় সেনাবাহিনী ও বিজিবির একটি দল টোল প্লাজায় এসে টোল আদায় বন্ধ করে কর্মসূচী পালনকারীদের শান্ত করে। পরে গণঅধিকার পরিষদ কর্মসূচী স্থগিত করেন।
ইজারাদার হাম্মাদ আলী বলেন, আমরা গত জুলাই/২৪ মাসে টোল  আদায়ে সরকারের নিকট থেকে নিয়মমাফিক দায়িত্ব নিয়েছি । ইজারার অর্থ, প্রয়োজনীয় ভ্যাট-ট্যাক্স দেয়া হয়েছে। ইজারায় প্রায় ৪০ জন অংশীদার রয়েছে। এখন হঠাৎ করে টোল আদায় বন্ধ করে দেয়ার আমরা চরম ক্ষতির মধ্যে পড়বো। তিনি বলেন, আমাদের  কার্যক্রমে প্রতিদিন প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা খরচ হয়। ব্যাংক লোন নিয়ে আমিসহ অনেক অংশীদারই এখানে অর্থ বিনিয়োগ করেছেন। তিনি আরও বলেন, টোলা আদায় একেবারেই বন্ধ করে দেয়া হলে প্রয়োজনীয় প্রক্রিয়া করে আমাদের অর্থ ফিরিয়ে দিতে হবে ও  ক্ষতিপুরণ দিতে হবে।
এব্যাপারে সেনা কর্মকর্তা লে. কর্ণেল রাজ বলেন, জনগণের দাবী ও  দেশের এমন অবস্থায় জেলায় কোন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হোক এটা কাম্য নয়। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিস্টদেও সাথে আলোচনা করে সেতুর টোল আদায় কার্যক্রম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরও বলেন, যেহেতু সরকার সেতু টোল আদায় ইজারা দিয়েছে, সেহেতু বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবে। উল্লেখ্য, ১৯৯৩ সালে নির্মানের পর থেকে মহানন্দা সেতুতে এখনো টোল আদায় অব্যাহত রয়েছে। 

 


এ জাতীয় আরো খবর