বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ আদালতের মালখানা থেকে লুণ্ঠিত ৯ আগ্নেয়াস্ত্র,২৫গুলি,১৯ মোটরসাইকেল,৩কেজি হেরোইনসহ মাদক

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৮-১১ ২০:০৩:১৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ আদালতের মালখানা লুটের পর রবিবার(১১ আগষ্ট) সন্ধ্যা পর্যন্ত উদ্ধার হয়েছে ৬টি পিস্তল,৩টি ওয়ান শ্যুটারগান,২৫ রাউন্ড গুলি,৭টি ম্যাগজিন,১৯টি মোটরসাইকেল, ৩ কেজি হেরোইন, ১ কেজি গাঁজা,৫৫ বোতল ফেনসিডিল,গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন সামগ্রী। এসব সামগ্রী বিভিন্ন মামলার আলামত যা গত ৫ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দিন সন্ধ্যা থেকে রাতব্যাপী দফায় দফায় মালখানা থেকে লুট হয়। আদালত পুলিশ পরিদর্শক এসএম জাকারিয়া ও মনিরুল ইসলাম বলেন, এ ঘটনার পর আদালত কর্তৃক গঠিত হয় ৩ সদস্য বিশিষ্ট লুণ্ঠিত মালামালের পরিমান নির্নয় কমিটি। অতিরিক্ত চীফ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু তাহেরের নেতৃত্বে কমিটিতে রয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আবু কাহার ও মো. তৌহিদ্দুজ্জামান। কমিটি পুরোদমে কাজ শুরু করেছে। লুণ্ঠিত মালামালের তালিকা প্রস্তুতের পর এ ব্যাপারে মামলা করা হবে।
আদালত পুলিশ আরও জানায়, মালখানার তালা ও কলাপসেবল গেটসহ দরজা ভেঙ্গে ভয়াবহ এ লুটের পর  পৌর কাউন্সিলর,আইনজীবী সমিতির সদস্যসহ বিভিন্ন মহলের তৎপরতায় ‘মাধ্যমের’ সাহায্যে গত ৮ আগষ্ট সেনা ক্যাম্পে কয়েকটি মোটরসাইকেল জমাদানের মাধ্যমে উদ্ধার কার্যক্রম শুরু হয়। যা অব্যহত রয়েছে। এখনও অস্ত্রসহ বহু মালামালের সন্ধ্যান মেলেনি ও পুরো প্রক্রিয়া শেষ করতে সময় প্রয়োজন বলেও জানায় পুলিশ।
এদিকে রবিবার দুপুরে মালখানা পরিদর্শন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান,পুলিশ সুপার ছাইদুল হাসান,সিনিয়র জেলা জজ মোহা: আদীব আলী, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, সিভিল সার্জন, সেনা কর্মকর্তা,জেলা আনসার এ্যাডজুট্যান্ট,র‌্যাব-৫ কর্মকর্তা,৫৩’বিজিবি অধিনায়ক, সিভিল সার্জন,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটসহ কর্মকর্তাগণ। উল্লেখ্য, ওই রাতে মালখানার পাশে অবস্থিত জেলা রেকর্ড রুম ও জেলা টেজারিতেও হামলা করে লুটপাট, অগ্নিসংযোগ ও ধ্বংসের চেষ্টা চালানো হয় যা সফল হয় নি। পুরো ঘটনাটি  আলোড়ন সৃষ্টি করে।

 


এ জাতীয় আরো খবর