বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

খুলনায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে চাঁদাবাজি দখলদারি এবং ত্রাস সৃষ্টির রাজনীতির বিরুদ্ধে লিফলেট বিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৮-১১ ১৯:৪৬:২৯

ফুলবাড়ীগেট  প্রতিনিধি   ঃ  খুলনার শিরোমনিতে বাংলাদেশ   ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে চাঁদাবাজি দখলদারি এবং ত্রাস সৃষ্টির রাজনীতির বিরুদ্ধে লিফলেট বিতরন কর্মসূচি গতকাল অনুষ্ঠিত হয় । এ সময়  বাজারের সকল দোকানদার সহ সকলের প্রতি চাঁদাবাজি দখলদারি এবং ত্রাস সৃষ্টির রাজনীতির বিরুদ্ধে যৌথভাবে   প্রতিরোধ গড়ে তোলার  আহবান জানান । লিফলেট বিতরন শেষে শিরোমনি শহীদ মিনার প্রাঙ্গনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায়  বক্তারা বলেন চলমান পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি,বিগত দিনের তুলনায় স্বাভাবিক নয়। বিভিন্ন স্থানে লুটপাট, চুরি, ডাকাতি, মারামারি ও সহিংসতার ঘটনা ঘটছে এবং সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয়ে  দুক্কুতিকারীরা ভাংচুর, লুটপাট, সন্ত্রাস, এবং অগ্লিসংযোগ অব্যহত রেখেছে। এছাড়াও নতুন করে চাঁদাবাজী, দখলদারী এবং ত্রাস সহ সকলে অবগত আছেন বাংলাদেশের সৃষ্টির রাজনীতি শুরু হয়েছে। এই সকল দ্স্কুুতিকারীদের বিপক্ষে চাঁদাবাজ এবং এলাকাবাসী ও ব্যবসায়ীদের যৌথভাবে প্রতিরোধ গড়ে  তােলার আহ্বান জানাচ্ছি। এসময় বক্তব্য রাখেন  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা অর্থ সম্পাদক শাহাজালাল ইয়ামিনি, জেলা মাদ্রাসা সম্পাদক মাসুদুর রহমান, জেলা প্রশাসনের সম্পাদক বোরহান কবির , বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের খানজাহান আলী থানা  সাবেক  সভাপতি মোরসালিন গাজী,   থানা সভাপতি আল আমিন হোসেন, থানা সেক্রেটারি শেখ ইমরান হোসেন, থানা অফিস সম্পাদক তামিম হাসান, থানা অর্থ সম্পাদক আরমান সরদার সহ  ইসলামি ছাত্রশিবিরের  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । 

 


এ জাতীয় আরো খবর