আগামীল বুধবার ও পরদিন বৃহস্পতিবার দুই দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে অফিস সীমিত পরিসরে খোলা থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বাসসকে আজ এ কথা জানান।