বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চরহাজারীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৮-০৬ ১৪:২১:৩৫

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দিকনির্দেশনায় চরহাজারী ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৪ টার সময় চরহাজারী ইউনিয়নের আবু মাঝিরহাট বাজারে চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ জেড এম মহি উদ্দিন সোহাগ নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শুরু করে বাজারসহ পাশ্ববর্তী এলাকা প্রদক্ষিন করে আবু মাঝিরহাট বাজারে এস শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয় সম্পাদক আবদুল্লাহ আল মামুন, চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সিকদার, চরহাজারী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নুর নবী,চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবুল খায়ের সবুজ, চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম শিপন, চরহাজারী ইউনিয়ন পরিষদের মেম্বার নুর করিম খোকন,দপ্তর সম্পাদক শাহাদাত উল্যাহ স্বাভাব,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ভুট্টাে,সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, প্রমূখ।

 


এ জাতীয় আরো খবর