চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে ৬ বছরের শিশু আনিরা খাতুনের মৃত্যু হয়েছে। সে বাঙ্গাবাড়ি ইউনিয়নের পশ্চিম আনারপুর গ্রামের ্আসাদুল হকের মেয়ে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার(২ আগস্ট) দুপুর ২টার দিকে বাড়ি থেকে বের হয়ে সমবয়সীদের সাথে খেলা করছিল আনিরা। এর এক পর্যায়ে সেস নিখোঁজ হয়। বিকাল ৪টার দিকে তাকে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করে না পেলেও বাড়ির নিকট একটি পুকুর পাঢ়ে তার সেন্ডেল দেখা যায়। এ সময় পুকুরে খোঁজ করে বিকাল সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) চৌধুরী জুবায়ের আহম্মেদ বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।