বুধবার, আগস্ট ১৯, ২০২৬

পূর্ব নির্ধারিত শোক মিছিল বাতিল করেছে আওয়ামী লীগ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-০৩ ০৩:১৭:৫০

শুক্রবার (২ আগস্ট) আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খানের পাঠানো এক বার্তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহিদ ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শনিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীতে ‘শোক মিছিল’ কর্মসূচি ঘোষণা করেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ, পূর্ব নির্ধারিত এ শোক মিছিল বাতিল করেছে দলটি।
তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে শনিবার আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোক মিছিল হবে না।
এর আগে বুধবার (৩১ জুলাই) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, শোকের মাস আগস্ট উপলক্ষে শনিবার বিকাল ৩টায় রাজধানী ঢাকায় ‘শোক মিছিল’ করবে আওয়ামী লীগ। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হবে মিছিলটি।
বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহিদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বাদ আসর সারা দেশে সব মসজিদে দোয়া ও মোনাজাত হবে। সেটি একদিন পিছিয়ে শনিবার ‘শোক মিছিল’ করার কথা জানিয়েছিল দলটি।
এদিকে শনিবারও ঢাকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

 


এ জাতীয় আরো খবর