বুধবার, আগস্ট ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ট্রেন চলাচল,সোনামসজিদ বন্দরে দু’দেশের ব্যবসায়ীদের সরসরি সাক্ষাৎ ব্যবস্থা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-০২ ২৩:৫৭:৩৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
কারফিউ শুরুর দিন থেকে টানা ১২ দিন বন্ধের পর বৃহস্পতিবার (১আগষ্ট) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের আভ্যন্তরীন,রাজশাহী ও খুলনা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ষ্টেশন মাষ্টার  শহিদুল আলম বলেন, কর্তৃপক্ষের ট্রেন চলাচলের সিদ্ধান্তের পর পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর, রহনপুরসহ বিভিন্ন ষ্টেশনের মধ্যে  চলাচলকারী লোকাল ট্রেন ‘আইআর’ এর একটি ট্রিপ ও রহনপুর-খুলনা রুটের মহানন্দা এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হয়েছে। অফিস আদেশে মহানন্দার চাঁপাইনবাবগঞ্জ সদর ষ্টেশন রুট আপাতত: বন্ধ রয়েছে।
এদিকে সোনামসজিদ স্থলবন্দর সীমান্তের জিরো পয়েন্টে করোনাকাল থেকে টানা বন্ধ থাকার পর বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ১৫ মিনিটের জন্য পরীক্ষামূলকভাবে চালু হয়েছে দু’দেশের আমদানী-রপ্তানী ব্যবসায়ীদের সরসরি সাক্ষাৎ প্রথা ‘মিট’। বৃহস্পতিবার দুপুরে বিজিবি-বিএসএফ’র কড়া নিরাপত্তায় সোনামসজিদ আমদানী-রপ্তানীকারক গ্রæপ সাধারণ সম্পদক মামুনুর রশিদসহ ৮ জন বাংলাদেশী ব্যবসায়ীর সাথে বিপরীতে ভারতের মহদিপুর স্থলবন্দর থেকে আসা সিএন্ডএফ এজেন্ট নেতা ভূপতি মন্ডল,প্রলয় বাবুসহ ৯জন ব্যবসায়ী সরাসরি সাক্ষাৎ করেন। এদিকে এ প্রথা ব্যবসাযীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও কার্যকর  বলে জানিয়েছেন  বাংলাদেশী আমদানী-রপ্তানী সংশ্লিস্টরা। সোনামসজিদ আমদানী রপ্তানীকারক গ্রæপ সভাপতি কাজী সাহাবুদ্দিন ও  সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে দুদেশের ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে চেষ্টা করেছেন। ভবিষ্যতে এর পরিধি বাড়বে বলে আশা করা হচ্ছে।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জে কারফিউ জারির ১৩তম দিন বৃহস্পতিবারও (১ আগষ্ট) শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলাম বলেন, জেলায় শান্তিপূর্ণভাবে কারফিউ  বলবৎ রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। টানা ১৬ ঘন্টা কারফিউ শিথিলের সূযোগে প্রায় স্বাভাবিকভাবেই চলছে জীবনযাত্রা। এদিকে আগামী বৃহস্পতিবারও (১ আগষ্ট) সকাল ৬টা থেকে  রাত ১০টা পর্যন্ত টানা ১৬ ঘন্টা কারফিউ শিথিল  থাকবে বলেও জানান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট। 


এ জাতীয় আরো খবর