চাঁপাইনবাবগঞ্জে কারফিউ এর ১০ দিন শান্তিপূর্ণভাবে অতিবাহিত,সোনামসজিদ বন্দরে পেঁয়াজ ও কাঁচামরিচ আমদানী অব্যহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে কারফিউ জারির ১০ম দিন সোমবারও(২৯ জুলাই) শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলাম বলেন, জেলায় শান্তিপূর্ণভাবে কারফিউ বলবৎ রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। টানা ১৭ ঘন্টা কারফিউ শিথিলের সূযোগে প্রায় স্বাভাবিকভাবেই চলছে জীবনযাত্রা। এদিকে মঙ্গলবারও (৩০ জুলাই) কারফিউ ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১৭ ঘন্টা শিথিল থাকবে বলেও জানান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট।
এদিকে সোনামসজিদ স্থলবন্দরে সোমবার (২৮ জুলাই) প্রবেশ করেছে ৩৬ ট্রাক পেঁয়াজ,৬ ট্রাক কাঁচামরিচ,১ ট্রাক মসুর ডাল সহ আমাদানী পন্যবাহী ২৬৪টি ভারতীয় ট্রাক। অপরদিকে রপ্তানী পণ্য নিয়ে ভারত প্রবেশ করেছে ১২টি বাংলাদেশী ট্রাক। দেশব্যাপী পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে। সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে পেঁয়াজ ও মরিচ আমদানী অব্যহত থাকায় জেলার বাজারগুলোতে ভারতীয় পেঁয়াজ সর্বনি¤œ ৭০টাকা ও কাঁচামরিচ ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন জেলা শহরের পুরাতন বাজারের ব্যবসায়িক সূত্র।