বুধবার, আগস্ট ১৯, ২০২৬

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, এসোসিয়েশনের বিবৃতি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৭-২৭ ১৮:৫২:৩৮

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাষ্ট্রবিরোধী কর্মকান্ড, রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি, অগ্নিসংযোগ, সরকারি দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলাসহ যাবতীয় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সদস্যগণ গভীরভাবে মর্মাহত। সংঘটিত এসব ঘটনায় যেসব প্রাণহানি হয়েছে তাদের আত্মার মাগফেরাত ও পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সমুন্নত রাখার জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি এ দেশের উন্নয়নের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতি। বাংলাদেশের সিভিল সার্ভিসের কর্মকর্তাগণ এ উন্নয়নের অংশীদার এবং ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরন্তর কাজ করে যাচ্ছে।
উন্নয়নের মাইলফলক মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ডিজিটাল স্থাপনাসহ সেতু ভবন, রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র- বাংলাদেশ টেলিভিশনসহ জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি কোনভাবে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এ সকল স্থাপনা ও সম্পদের ক্ষয়ক্ষতির তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার জোর দাবী জানাচ্ছে। একইসাথে বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রেখে সরকারের উন্নয়ন-পরিকল্পনা বাস্তবায়নে এ সার্ভিসের কর্মকর্তাগণের দৃঢ় অঙ্গীকার পুনঃ ব্যক্ত করছে।

 


এ জাতীয় আরো খবর