শুক্রবার (২৬ জুলাই) র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেফতারে চলছে সাঁড়াশি অভিযান। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকাসহ সারাদেশে ২৬৬ জনকে গ্রেফতার করেছে র্যাব।
তিনি বলেন, নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৬৩ জন ও ঢাকার বাইরে ২০৩ জনসহ সারাদেশে ২৬৬ জন গ্রেফতার করেছে র্যাব।