বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • যদি বলো হবো নতজানু
  • ২০২৪-০৭-২৬ ১৫:০৫:২৮

যদি চাও দিয়ে দেবো যত হয় কাবিনের দাম
চাইনি তো বেশি আর কাবিনহীন মাধবী রাত
এবার পাবো কি বলো আমার যাবতীয় এনাম ?
নাকি আজীবন সয়ে যাবো জীবনের উৎপাত !

আর কতদূর যাবো ! ঘুরেছি তো মিসিসিপি নীল 
তোমার চেনা পৃথিবী অনায়াসে হয়ে গেছি পার
যদি বলো হবো নতজানু, যাত্রা করবো বাতিল
দু'হাত বাড়িয়ে দাও, এপার হতে করো উদ্ধার।

তোমার যা বলার বলো, মেনে নেবো নির্দ্বিধায়
সবকিছু করবো গ্রহণ, তৈরি মনের বাগান
ভুলের মাশুল চাও ! এই মন দেবে তাতে সায়
গাছের পাতায় সযতনে গড়ে নেবো আচকান।
মাটিতে মেঘের ছায়া আকাশটা জানো কতদূর ! 
দিন চলে যায় রজনী থাকে একাকী স্বপ্নাতুর।


এ জাতীয় আরো খবর