বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

হা বি বা লা ব নী

  • আপেক্ষিকতা
  • ২০২৪-০৭-২৩ ১৮:৩৫:৫৬

সুখটাও গতিশীল একেক সময় একেক স্টেশনে;
দুঃখটাও আগুনসম পুড়ে হয় খাঁটি;
জীবনটাও বহমান আজ একুল তো কাল ওকুল
দুনিয়াটাও ঘূর্ণমান নাটাই সুতার ঘুড্ডি।
সময়টাও আপেক্ষিক আজ একাল তো কাল সেকাল।
এ যাত্রার শেষ কোথায় কেউ কি জানে?
প্রজন্ম আসে যায় একই নিয়মে।
চলমান জীবননদী রেখে যায় ক্ষত;
আজন্ম ঢেউ যেমন বহে অবিরত।
সুখ চেয়ে কতজন দিলো কত দাম;
এরাই আবার চিরতরে লিখে দুঃখ নাম।
কারও জীবন না চাইতেও ভাসে সুখের ভেলায়
এইতো জীবন! রঙের জীবন! আঁকা রঙের মেলায়।


এ জাতীয় আরো খবর