সোমবার, অক্টোবর ৫, ২০২৬

হো স নে আ রা জে মী

  • ভালো থাকিস,সাহস রাখিস
  • ২০২৪-০৭-২৩ ১৮:৩১:৫৩

সাহস রাখিস, ভালো থাকিস
মিছেমিছি বলা নয় 
জীবনের চলায় এটাই সত্য
মাঝ গাঙ্গে মাঝি নৌকা বায়
অনেক সাহসে তীরে ফিরবে বলে।

শৈশব কৈশোর হারিয়ে গেছে
তারুণ্য যৌবন সেও বিস্মৃতিতে
সবকিছু ফেলে বার্ধক্যের ক'টা দিন 
কাটিয়ে দেবো শৈশব, কৈশোর, তারুন্য আর যৌবন স্মৃতিতে বিলীন হয়ে।।

প্রেম , ভালোবাসা, অশ্রু, দুঃখ হতাশা
বাক্সবন্দি করে রেখছিলাম।
প্রিয়জনের চেয়ে প্রয়োজনটা খুব বেশীই প্রয়োজন ছিলো
দুচোখের অশ্রু সময়ের অভাবে শুকিয়ে গেছে 
পড়ন্ত বেলার দিনগুলো যেন কেটে যায় বন্ধু ছায়ায়
মিছেমিছি বলা নয় 
জীবন চলায় এটাই সত্য।
 


এ জাতীয় আরো খবর