পাশাপাশি হেটে যাওয়া
ভালবাসা বাসি মন
একহাত দূরত্ব যোজন যোজন ।
মৃদুমৃদু হাওয়ারা ধারায় কাপন
দুই চোখ বেয়ে নামে সাধের স্বপন
মিলেমিশে একাকার বৃষ্টির জল।
একপা দুইপা গুটি গুটি হাটি
মনে ভয় ডরে কয় ভালবাস বুঝি
মন হাতে ধরে নিও পিছলাই যদি।
রংবেরংয়ের চা বৃদ্ধাঙ্গুল তর্জনী
পারেনা সইতে ভার আপনা আপনি
চলে এসো চা খাব বসে মুখোমুখি।
ধর খেই উছলায় হদয়ের গাঙ
ভিরু ভিরু চাহনিতে শংকিত মন
রং বেরংয়ের চায়ে হৃদয় মাতাল।
এসো এসো নিপবনে
কাছাকাছি থাকি দুইমন
একতিল দূরত্ব যোজন যোজন।