বুধবার, জুন ২৪, ২০২৬

মা র্জে না চৌ ধু রী

  • সম্ভার
  • ২০২৪-০৭-২১ ১৪:০২:০৩

আমার দুটি চোখে 
 নিরবে অশ্রু কথা কয়  ,
গর্ব তোমার প্রগতিশীল
ক্ষয়ে ক্ষয়ে পরে রয় !

ভালো নেই আমি 
শরীর মনের সাথে মিশে,
গরমিল সারাক্ষণ 
যায় ভালোবেসে!

শিক্ষার আলো নিভে
সখ্যতার মাঝে কৃতদাসী,
আর কত বাঁচি 
মরণের পাশাপাশি !

জোনাকি বলে যায়
 চাঁদের আলো করি চুরি,
চাঁদ বলে কতটুকুই নেবে
 ওগো সঞ্চারি!

শালীনতা শিকেয় ঘুমায় 
 বৈরী বৈষম্য রাখো অন্তরে,
অগাধ বিশ্বাস লয়ে আজ
 মরেছি চিরতার সম্ভারে !


এ জাতীয় আরো খবর