সোমবার, আগস্ট ১৭, ২০২৬

কোটা আন্দোলনঃ হাইকোর্টের রায়টি বাতিলের জন্য কি যুক্ত দিল রাষ্ট্রপক্ষ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৭-২১ ১৩:২০:৫৮

আজ (২১ জুলাই) রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এম আমিন উদ্দীন কোটা নিয়ে হাইকোর্টের রায়ে স্ববিরোধিতা রয়েছে বলে রায়টি বাতিলের আবেদন জানিয়েছেন । সূত্র : বিবিসি বাংলা
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের সামনে শুনানিতে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।
কোটার মতো সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে শুনানি উপলক্ষে আদালত প্রাঙ্গনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তিন প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি সেখানে সেনা সদস্যরাও পাহারা দিচ্ছেন।
সরকার পক্ষের আইনজীবী আদালতে আরও জানান, সংরক্ষণ নিয়ে সংস্কারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল হাসিনা সরকার। এই ধরনের সিদ্ধান্তে আদালত আদৌ হস্তক্ষেপ করতে পারে না।এবিষয়ে শীর্ষ আদালতে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে একাধিক যুক্তি দিয়েছে সরকার।
কোটা সংরক্ষণ ব্যবস্থা নিয়ে দেশের পাঁচ জন সিনিয়র আইনজীবীর বক্তব্য শোনার সিদ্ধান্ত নেন বিচারপতি। পাঁচ মিনিট করে তাঁদের বলতে দেওয়া হয়েছে। প্রায় তিন ঘণ্টা ধরে চলেছে শুনানি। আপাতত রায় ঘোষণা স্থগিত। তবে আজই সুপ্রিম কোর্টের রায় জানা যাবে বলে মনে করা হচ্ছে।
গত কয়েক দিন ধরে কোটা সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। ঢাকার রাস্তায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের সংঘর্ষে প্রাণ গিয়েছে বহু মানুষের। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, মৃতের সংখ্যা ১৫১। বাংলাদেশে শুক্রবার রাত থেকে কার্ফু জারি করেছে সরকার। যা এখনও চলছে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনা। তাদের ‘দেখামাত্র গুলি চালানোর নির্দেশ’ দেওয়া হয়েছে।


এ জাতীয় আরো খবর