শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

সে লি না পা র ভী ন

  • একদিন চলে যেতে হবে
  • ২০২৪-০৭-২০ ১৯:০৫:৪৪

একদিন চলে যেতে হবে জেনেও, 
কত আশা আকাঙ্খা বেঁধেছি মনে।
স্বপ্ন দেখছি প্রতিনিয়ত ভালো থাকার,
ভালোভাবে বেঁচে থাকার একটু প্রয়াস।
মনের ভিতর না পাওয়ার যন্ত্রনা গুলো,
তিলে তিলে কুঁড়ে খাচ্ছে মনের কুঁড়ে ঘর।
কলিজার ভিতরে গিয়ে হানা দেয়,
কথার চাবুক এর মতো ধারালো ছুরি।
বীণের সুরে ফণা তুলে তাকিয়ে থাকে, 
এই বুঝি ছোবল মারবে আমার কলিজায়।
হৃদয়ের থেকে যদি উঠে যায় একবার মন,
সহজে জোড়া লাগবে না আর যখন তখন।
ভেবে চিন্তে চলা উচিত উভয়ের ক্ষেত্রে,
দোষ হবেনা কোনো ভাবে কোনো কিছুতে।
ছোট ছোট স্বপ্ন গুলো আলপনা আঁকে,
মনের ভেলায় গাঁ ভাসিয়ে এলাম পথের বাঁকে। 
পথ হারিয়ে পথের পথিক চলে যাবে দূরে,
অজানা পথে যেতে হবে একদিন সবাই কে।
                       


এ জাতীয় আরো খবর