শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

এই বসুধা আজ এখানে বিবেকহীনের গ্রহ

  • নী ল হা ল দা র
  • ২০২৪-০৭-১৯ ১৫:৩৫:৫৮

এই বসুধা আজ এখানে বিবেকহীনের গ্রহ!
দুই মেরুতে দুই বাহুটাই আদতে বিদ্রোহ।

নিরস্ত্র বুক আর না রাঙ্গুক, আর না ছুটুক রক্ত;
অমর মানুষ মৃত্যুক্ষণেও দ্রোহতে আসক্ত।

দ্রোহদিনের অনাগ্রহে তোমায় চেনা যায়;
যতই তুমি এড়িয়ে চলো, রঞ্জিত হয় দায়।


এ জাতীয় আরো খবর