মঙ্গলবার, মে ২৬, ২০২৬

মা হা না জ পা র ভি ন

  • "মধুর ক্যান্টিন"
  • ২০২৪-০৭-১৯ ১৫:১২:৩৫

মধুর ক্যান্টিনে প্রত্যহ
কাটে মধুর সময়
বিপ্লবী আর প্রেমিকারা
এখানেই জড়ো হয়।

ইতিহাসের সাক্ষী যত
নেতা কর্মীর ভিড়
উঠতি কবি সাহিত্যিকের
লেখা তৈরির নীড়।

কবিতা আর গানের সুরে
মগ্ন চায়ের কাপ
নাটক-স্লোগানের দৃশ্যে
কে যেন কার বাপ।

স্বাধীনতারই বীজ বুনে
প্রাণ দিলেন মধুদাও
লিখে রাখা বাকির খাতা-
নাম 'না দিয়া উধাও'।

বাংলাদেশের ইতিহাসের 
অবিচ্ছেদ্য অংশ 
'মধুর ক্যান্টিন' নামটি ভবে
হবে না তো ধ্বংস।


এ জাতীয় আরো খবর