বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

মির্জাপুরে কোটা সংস্কার আন্দোলনে রাস্তা অবরোধের চেষ্টায় শিক্ষার্থীরা

  • শিলা আক্তার
  • ২০২৪-০৭-১৭ ১৮:৪১:২১

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে  সারা দেশের ন্যায় কোটা সংস্কারে দাবিতে মহাসড়ক বেড়িকেট দিয়ে আন্দোলন  করার চেষ্টা করেছে শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের সোহাগপাড়া অংশের মহাসড়কে অবস্থান ও অবরোধের চেষ্টা করে একদল শিক্ষার্থী। সেসময় মহাসড়কে বিপুল সংখ্যক পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
তাদের মধ্যে রাজাবাড়ি স্কুল এন্ড কলেজ, বাঁশতৈল খলিলুর রহমান ডিগ্রী কলেজ ও স্থানীয় গোড়াই কটন মিল স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা ছিল বলে আন্দোলনকারীদের এককজন শিক্ষার্থী  জানিয়েছেন।
শিক্ষার্থীরা মহাসড়কের ওই অংশে জমায়েত হয়ে কোটা সংস্কারের দাবিতে স্লোগান ও আন্দোলনকারী নিহতের ঘটনায় সরকারের সমালোচনা করে স্লোগান দেয়। একপর্যায়ে তারা মহাসড়কে বসে পরার চেষ্টা করলে পুলিশের প্রতিরোধে তারা মহাসড়ক অবরোধ করতে ব্যর্থ হয়। এরপর শিক্ষার্থীরা মহাসড়কের সার্ভিস লেনে মিছিল করে। সেসময় মহাসড়কে যান চলাচল কিছুটা বিঘিœত হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, স্থানীয় ও বাইরের কিছু ছেলে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলো। আমরা তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছি।
 


এ জাতীয় আরো খবর