সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে দুই কিশোর-কিশোরির ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৭-১৫ ২৩:৪৫:০৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহর ও সদর উপজেলা থেকে  রবিউল ইসলাম সাবু(১৭) ও কুলসুম(১৫) নামে দুই কিশোর কিশোরির গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(১৫জুলাই) দুপুরে  রবিউলের ও গত রবিবার(১৪ জুলাই) রাতে কুলসসুমের মরদেহে নিজ নিজ বাড়ির শয়নকক্ষের  ছাদের বাঁশের  তীরের(আড়া) সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।  রবিউল সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চর ইসলামাবাদ চরি গ্রামের হুমায়ুন কবীরের ছেলে। অপরদিকে কুলসুম জেলা শহরের আলীনগর ভুতপুকুর মহল্লার ফজর আলীর(১৮) স্ত্রী ও পাশের আলীনগর হাজির মোড় এলাকার ফজলুর মেয়ে। প্রাথমিকভাবে ঘটনা দুটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। উভয় ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। মামলাগুলোর তদন্ত শুরু করেছে পুলিশ।
সদর থানার উপ-পরিদর্শক(এসআই) আকতারুজ্জামান বলেন, রবিউল গত রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে কোন এক সময় নিজ শোবার ঘরের দরজা ভেতর থেকে আটকিয়ে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেয়। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না।  সোমবার সকালে ঘরের জানালা ভেঙ্গে মরদেহ উদ্ধার হয়। রবিউল রাজমিস্ত্রীর কাজ করত। প্রেমঘটিত কারণে সে ঘটনাটি ঘটাতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। ঘটনার পর  তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সোমবার বিকালে জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
অপর দিকে সদর থানার পরিদর্শক (তদন্ত)  নুরুল কাদির সৈকত  কুলসুমের পিতার দায়েরকৃত অপমৃত্য মামলার বরাতে বলেন, ৪ মাস পূর্বে ধর্মীয় রীতিতে কুলসুমের বিয়ে হয়। গত রবিবার সন্ধ্যায় কুলসুম  স্বামীর বাড়িতে নিজ শোবার ঘরে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পারিবারিক কলহের জেরে সকলের অগোচরে ঘটনাটি ঘটে বলে কুলসুমের স্বামীর পরিবার জানিয়েছে। পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায়। সোমবার  দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।


এ জাতীয় আরো খবর