বুধবার, আগস্ট ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ শহরে ৪টি সড়ক ও ড্রেন উন্নয়ন কাজ উদ্বোধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৭-১৪ ০১:৪৯:৩৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে ৩টি সড়ক ও ১টি ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার(১৩জুন) দুপুরে শহরের কাঁঠাল বাগিচা মহল্লায় এসব কাজ উদ্বোধন করেন পৌর মেয়র মোখলেসুর রহমান। প্যানেল মেয়র-২ জিয়াউর রহমান আরমানের সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল, পৌর প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়া, পৌর নির্বাহী প্রকৌশলী  তৌফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট-এলজিসিআরপি শীর্ষক প্রকল্পের ৮ম প্যাকেজের আওতায় এসব ভৌত অবকাঠামো নির্মাণ কাজ আগামী ১১ নভেম্বরের মধ্যে হবে। এসব উন্নয়ন কাজে ব্যয় হবে প্রায় সোয়া ২ কোটি টাকা।


এ জাতীয় আরো খবর