বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

দৌলতপুরে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

  • মিজানুর রহমান
  • ২০২৪-০৭-১৩ ১৩:১৪:২১

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে একটি বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে ভেতরে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 
আজ শনিবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনার শিকার হন ওই শ্রমিকেরা।
নিহতরা হলেন বাগোয়ান মধ্যপাড়া গ্রামের হারান বিশ্বাসের ছেলে লিটন(২৯) ও একই এলাকার ইয়ার আলীর ছেলে রাজন(৩০)
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ওই এলাকার মোশাররফের বাড়িতে নির্মিত সেপটিক ট্যাংকটি অনেকদিন ধরেই বন্ধ ছিল। আজকে লিটন ও রাজন সেখানে কাজে নামলে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়।
তিনি জানান, তাদের লাশ বর্তমানে হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন লিটন ও রাজনকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক
মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু বলেন, সেপটিক ট্যাংকে নেমে অসুস্থ হয়ে পড়লে শ্রমিকদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অক্সিজেন সংকটে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বর্তমানে ওই শ্রমিকদের মরদেহ সেখানেই রয়েছে।
 

 


এ জাতীয় আরো খবর