রবিবার, আগস্ট ১৬, ২০২৬

শ্রীমঙ্গলে "আমরা স্বেচ্ছায় রক্ত দেই" সংগঠনের ইফতার বিতরণ

  • মৌলভীবাজার প্রতিনিধি
  • ২০২১-০৫-০৯ ১৮:০৮:২৯
মৌলভীবাাজারের শ্রীমঙ্গলে হাফিজি মাদ্রাসার এতিম ছাত্রছাত্রী এবং ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ করেছে স্বেচ্ছায় রক্ত দান বিষয়ক সামাজিক সংগঠন "আমরা স্বেচ্ছায় রক্তদেই"। রোববার (৯ মে) শ্রীমঙ্গলের সিন্দুরখা ইউনিয়নের মন্দিরগাও হাফিজি মাদ্রারাসা ও এতিমনখানা সহ শহরের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে পথচারী ও ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ করে সংগঠনটি। ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা আকাশ রায়,সভাপতি তামজিদ পারবেজ, সাধারণ সম্পাদক আজিজুর রহমান নাঈম,সদস্য মাহিদ আহমদ প্রমুখ। "আমরা স্বেচ্ছায় রক্ত দেই" এর প্রতিষ্ঠাতা আজিজুর রহমান নাঈম বলেন, আমরা প্রতি রমজান মাসেই সংগঠনের পক্ষ থেকে পথচারী ও ছিন্নমূলদের মধ্যে ইফতার বিতরণের আয়োজন করে থাকি। কিন্তু এই রমজানে শুধু পথচারী ও ছিন্নমূলদের মধ্যে সীমাবদ্ধ না থেকে হাফিজিয়া মাদ্রাসার এতিম ছাত্রছাত্রীদের মধ্যেও ইফতার বিতরণ করতে সক্ষম হয়েছি,আমাদের এই কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। উল্লেখ্য, আমরা স্বেচ্ছায় রক্তদেই" নিজ ইচ্ছায় মুমূর্ষ গীদের রক্তদান করা স্বেচ্ছাসেবী ও সামাজিক একটা সংগঠন।

এ জাতীয় আরো খবর