শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে কৃষককে রাসেল’স ভাইপারের ছোবল,জীবন্ত সাপ নিয়ে হাসপাতালে কৃষক

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৭-০৮ ২০:১৫:০০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় রাসেল’স ভাইপার বা চন্দ্রবোড়া সাপের ছোবল নিয়ে মিলন আলী(৩২) নামে এক কৃষক হাসপাতালে ভর্তি হয়েছেন।  এ সময় তিনি জীবন্ত অবস্থায় হাসপাতালে সাপটিও নিয়ে আসেন।তবে সোমবার(৮ আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে পাঁকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লক্ষীপুর এলাকায় জমিতে কাজ করার সময় মিলনকে সাপে কামড় দিলেও সন্ধ্যা পর্যন্ত তিনি সূস্থ ছিলেন। সাপের কামড়ের কোন বিষক্রিয়া তাঁর দেহে দেখা যায়নি বলে জানিয়েছে হাসপাতাল ও স্থানীয় সূত্র। মিলন ওই ওয়ার্ডের চর কানছিড়া গ্রামের তোফজুল হকের ছেলে।
মিলনকে চিকিৎসা দেয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট(মেডিসিন)  মামুন কবীর বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ডান পায়ের গোড়ালিতে সাপের কামড়ের ক্ষত নিয়ে হাসপাতালে আসেন মিলন। এসময় তাঁর পায়ে কাপড় দিয়ে তিনটি শক্ত বাঁধন দেয়া ছিল। তাঁর সাথে আহতাবস্থায় একফুটেরও কম দীর্ঘ একটি রাসেল’স ভাইপার সাপের বাচ্চা প্লাষ্টিকের ব্যাগে নিয়ে আসেন তাঁর সঙ্গী। ফলে সাপ চিহ্নিত করতে সুবিধা হয়। হাসপাতালে আনার পরপরই  মিলনের বিষক্রিয়া (কোয়াগুলেশন) শুরু হয়েছে কিনা তা পরীক্ষা করা হয়। এতে বিষক্রিয়ার কোন লক্ষণ মেলেনি। ফলে তাকে এন্টিভেনম দেয়ার প্রয়োজন হয় নি। হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান বলেন, আহত রাসেল’স ভাইপারের বাচ্চাটি হাসপাতালে আনার পর সেটি মারা যায়। পরেও অনেক সময় সাপের কামড়ের বিষক্রিয়া শুরু হয়। এ জন্য রোগিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় এন্টিভেনম মজুদ রয়েছে বলেও জানান ডা. খান।
পাঁকা  ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, ঘটনার পর দ্রæত ব্যবস্থা নেয়া হয়। মিলনকে নদী পার করে মাইক্রোবাসযোগে ৪ নং ইউপি সদস্য আব্দুল বাসেদ সাথে করে হাসপাতালে নিয়ে যান। লাঠি দিয়ে পিটিয়ে আহত করে সাপটিও আটকিয়ে ব্যাগে সাথে দেয় মিলনের সাথে থাকা কৃষকরা। সার্বক্ষনিক তাঁর খোঁজ রাখা হচ্ছে বলেও জানান চেয়ারম্যান।


এ জাতীয় আরো খবর