সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৭-০৭ ২৩:২১:৫২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মহানন্দা নদীতে ভাসমান অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৮) প্রায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার(৭জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্রপুর এলাকা থেকে মহানন্দায় ভাসমান ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মরদেহে বাহ্যিক আঘাতের কোন চিহ্ন নাই। মরদেহটি অন্তত: ৩/৪ দিন পূর্বের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যাক্তি পানিতে ডুবে মারা যেয়ে থাকতে পারেন।
শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন,মরদেহটি ভারত থেকে জেলার ভোলাহাট উপজেলা হয়ে ভেসে আসতে পারে। রবিবার সকালে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।  বিকাল পর্যন্ত মরদেহ শনাক্ত হয় নি। মরদেহ শনাক্তে সিআইডির ফরেনসিক দল নমূণা সংগ্রহ করেছে। এ ঘটনায় থানায় অপমৃুত্য মামলা হয়েছে।


এ জাতীয় আরো খবর