চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বিদ্যুৎ ব্যবস্থা ও জরুরী গ্রাহকসেবা চালু রেখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যূৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ৭ম দিনের মত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছে। গত বৃহস্পতিবার ( ১জুলাই) সারা দেশের ন্যায় জেলা শহরের নয়াগোলা এলাকায় সমিতির সদর দপ্তরে শুরু হওয়া কর্মবিরতিতে সমিতির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিচ্ছেন। একই সাথে সমিতির অন্তর্গত সকল জোনাল ও সাব-জোনাল অফিসসমূহেও কর্মসূচী পালন করা হচ্ছে। দেশের ৮০টি সমিতির তত্বাবধানকারী পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরআইবি) কর্তৃপক্ষের বিরুদ্ধে বৈষম্যর অভিযোগ এনে ও বৈষম্য অবসানের দাবিতে কর্মসূচী পালণ করছে সকল সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। নি¤œমানের মালামাল ক্রয়ের মাধ্যমে ও বিভিন্নভাবে তারা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অনিয়ম দুর্নীতির অভিযোগও তুলেছেন। তারা চাকুরী স্থায়ীকরণের দাবি জানাচ্ছেন।আন্দোলনের বিষয়টি স্বীকার করেছেন সমিতির জিএম ছানোয়ার হোসেন।