প্রতিনিধি,টাঙ্গাইল:
গত কয়েক ধরে বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে টাঙ্গাইলের উপর দিয়ে প্রবাহিত সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) ঝিনাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করে ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে,গত ২৪ ঘন্টায় ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ৪৪ সেন্টিমিটার,ধলেশ্বরী নদীর এলাসিন পয়েন্টে ৪০ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পোড়াবাড়ি পয়েন্টে ৪৭ সেন্টিমিটার,ফটিকজানি নদীর নলচাপা বীজ পয়েন্টে ১৯ সেন্টিমিটার,বংশাই নদীর কাউলজানী পয়েন্টে ৮ সেন্টিমিটার,মির্জাপুর পয়েন্টে ১১ সেন্টিমিটার, ও মধুপুর পয়েন্টে ১৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।এতে নদীর পানি নিম্মাঞ্চলে প্রবেশ করছে। ফলে নদী তীরবর্তী চরাঞ্চলের নিচু এলাকার ফসলী জমির পাট,তিলসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে যাচ্ছে ।