আমি অধম পাপী বান্দা শুধুই করি গুনাহ
যতই না চাই ইবলিশ শুধু আমায় নিয়ে খেলে,
শত চেষ্টাও করে বৃথা পার পাইনা কূল খোদা
এইটুকু চাই চলতে পারি যেন পালক মেলে।
গালের ভয় কি করি আমি যে যা পারে বলুক
সত্য সুন্দর ন্যায়ের পথে চলতে যেন পারি,
হে আমার রব তোমার রাজি খুশি নসীব হোক
চাইনা তো আর এরচে বেশি মুখে থাক নাম জারি।
ন্যায় বিচারে যদি দেই রায় খুশি হবে একজন,
সকল কাজই কেউ কখনো বাসে না যে ভালো,
সাপ ও ব্যাঙের গালে চুমু একই সাথে কি যায় ?
নিশ্চিত জানি মুখটা কারো হয়ে যাবে কলো।
তাই বলে কি সবার খুশি রাখতে হবে আমায় ?
এমন ভালো চাই না কভু হক-হালালি ছাড়ি,
দুষ্টু লোকের ভালোবাসা চাই না প্রভু আমি
দাও হে শক্তি বজায় রাখার শক্ত ঈমানদারী।