বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

ফে র দৌ স খা ন ম

  • ছদ্মবেশী
  • ২০২৪-০৭-০১ ১৩:০৮:৪৪

রহস্যময় জগৎ সংসার,
কে তোমার কে আমার,
তাই তো চেনা হলো না !

সবাই আমরা ছদ্মবেশী,
রং এর ফানুস,
কেউ বা আড়ালে গুপ্তচর !

পৃথিবী সুখ হারিয়েছে,
বিশ্বাস হারিয়েছে,
কালো যাদুতে ছেয়েছে মন !

মানুষ রূপি মনুষত্ব্য বোধ নেই,
চারি দিকে হৃদয় ভাঙ্গার আর্তনাদ,
দম বন্ধ করা বিষাক্ত বাতাস !

ছোট্ট একটুকরো জীবন,
নেই কোনো সুর, নেই কোনো ছন্দ
সেতারের তার যে ছিঁড়ে গেছে !!
বন্ধু আইডি-৪৭৫


এ জাতীয় আরো খবর