চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টিকোরি কালিচক গ্রামের বীর মুক্তিযোদ্ধা আরজেদ আলী(৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গত শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে (২৮জুন,রবিবার) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
রবিবার বিকাল ৩টায় নিজ গ্রামে পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়ার পর জানাজা নামাজ শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) জুবাইর হোসেন, শিবগঞ্জ থানার পরদির্শক সুকোমল চন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।