বরগুনা প্রতিনিধি: বরগুনায় প্রান্তিক জনগোষ্ঠী ও যুবদের জীবনমান উন্নয়ন ও নিশ্চিত করনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭ টায় রূপান্তর আস্থা প্রকল্পের আওতায় বরগুনা জেলা নাগরিক প্লাটফর্ম এর আয়োজনে বরগুনা ১ আসনের জাতীয় সংসদ সদস্যের নিজস্ব কার্যালয়ে স্বেচ্ছাসেবী কার্যক্রম হিসেবে প্রান্তিক জনগোষ্ঠী ও যুবদের জীবনমান উন্নয়ন ও নিশ্চিত করনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক চিত্তরঞ্জন শীল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা ১ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু এম পি । সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা নাগরিক আধিকার সংরক্ষণ কমিটির সভাপতি এ্যাড: আনিসুর রহমান। সভায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বরগুনা জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি গৌরাঙ্গ সিকদার সিবু, জাতীয় ইমাম সমিতি বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করিম, বরগুনা পোটকাখালী আবাসনের সভাপতি দেলোয়ার হোসেন, নাগরিক প্লাটফর্ম এর যুগ্ম আহবায়ক মাহাফুজা বেগম সহ অন্যান্য সদস্য বৃন্দ ও যুব ফোরামের সদস্য বৃন্দ। সভাটি সঞ্চালনা করেন বরগুনা লোকবেতারের পরিচালক ও নাগরিক প্লাটফর্ম এর সিনিয়র সদস্য মনির হোসেন কামাল ও সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান।