তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি,র পরিকল্পনা ও উন্নয়ন, ভিজিল্যান্স ই.এস.ডি, আইসিটি ডিভিশন এর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ জুন ৬৩ ইস্কাটন রোডের বিয়াম ফাউন্ডেশন এ এই কর্মসূচি আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হারুনুর রশিদ মোল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসন ডিভিশন মহাব্যবস্থাপক হাসান আহম্মদ ভিজিলেন্স ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী প্রকৌশলী তওহিদুল ইসলাম পরিকল্পনা ও উন্নয়ন ডিভিশন মহাব্যবস্থাপক প্রকৌশলী সত্যজিৎ ঘোষ ,আইসিটি ডিভিশনের মহাব্যবস্থাপক মো: তারিক আনিস খান মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশনের মহাব্যবস্থাপক মো: রশিদুল আলম। এ সময় তিতাস গ্যাসের উচ্চ পদস্থ কর্মকর্তা, কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন করা হয়।
এছাড়াও র্যাফেল ড্র এর মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।এ সময় জিএম হাসান আহম্মদ ও জিএম রশিদুল আলম এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন সিবিএ নেতা মোঃ ফারুক হোসেন শেখ ।অনুষ্ঠান শেষে বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়।